1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্রাই-রানীনগর এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে(নাটোর নওগাঁ)আঞ্চলিক মহাসড়কের আত্রাই ও রানীনগরে ২টি পুলিশ বক্স নির্মিত হচ্ছে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, তদন্তের নির্দেশ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ।

গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

reporter মুকসুদপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মীর এর নেতৃত্বে ইউনিয়নের ১৬ জন আওয়ামী লীগ নেতা দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আয়োজন করে।
শনীবার (০১ লা আগষ্ট) সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার ২ নং পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মীর, তার অনুসারীদের নিয়ে আওয়ামী লীগের প্রাথমিক পাদসহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুর রহমান মীর বলেন, আমি মোহাম্মদ আলী মীর সহ-সভাপতি ২ নং পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ, আমার সাথে মোঃ শফিকুল ইসলাম সদস্য মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, এস এম শহিদুল ইসলাম চুন্নু সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কাজী সামচুদ্দোহা সহ-সভাপতি, আবজাল মাসুদ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ নাসিরুদ্দিন মিয়া সভাপতি ২নং ওয়ার্ড, কে এম জামালা উদ্দীন (মিলু) সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড, দীপঙ্কর ঘোষ সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, আনোয়ার হোসেন মোল্যা সহ-সভাপতি ৮ নং ওয়ার্ড, আব্দুস সামাদ মোল্যা যুগ্ন সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড, মাসুদ শরীফ যুগ্ন সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড, সজল চক্রবতী যুগ্ন সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড, মোহাম্মদ আলী জিন্নাহ্ সহ-সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, জাকির মীর সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড, মোঃ সজল শেখ সদস্য পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ এবং আলীম খান পশারগাতী ইউনিয়ন কৃষক লীগ আমি বা আমরা উপস্থিত সকলেই স্বেচ্ছায় স্বজ্ঞানে অদ্য ১লা আগষ্ট ২০২৬ হইতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করিলাম।
আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার বা আমাদের আর কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com