গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মহাসড়কে রিকশা, অটোরিকশা ও সকল ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ২৩ আগষ্ট সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়। কোনাবাড়ি এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে এ বিষয়ে অবহিত করছে পুলিশ।
জিএমপি জানায়, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজটও সৃষ্টি হয়। তাই মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।