1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গাজীপুরে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

গাজীপুরে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

গাজীপুর জেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে জেলা পরিষদ-গাজীপুরের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ আগস্ট)গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩৫জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর (বার-অ্যাট-ল ) সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের (উপসচিব)। সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ এম. আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোতালেব হোসেন, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব আলহাজ বিল্লাল হোসেন বেপারী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ. এম. শওকত ইমরান, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহমুদ সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূলভিত্তি। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিনিয়োগ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা বন্ধ না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে নির্বাচিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই এ উদ্যোগকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার করে মোট ৩৫ জনকে ৩ লক্ষ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com