1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

গাজীপুরে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপন

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার নির্দেশনা ও গাইড লাইন অনুসরণ পূর্বক গাজীপুর জেলা পরিষদ কতৃর্ক ১ জুলাই হতে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাজীপুর জেলায় ৬৯টি আইডিয়া প্রস্তাব পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহের মধ্যে মূল্যায়ন কমিটি কর্তৃক গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত আইডিয়া প্রকল্পটি ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত যাত্রী ও সর্বসাধারণের সুপেয় পানি পানের সুব্যবস্থা তৈরী হলো। এ উদ্যোগের ফলে শহীদ মুগ্ধর মানবিক ত্যাগ ও সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চার ধারা অব্যাহত থাকবে এবং সমাজে সেবামূলক কাজের চর্চা বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী মুগ্ধ সুপেয় পানির কর্ণার নির্মাণের উদ্যোগ ছড়িয়ে পড়বে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক নাফিসা আরেফীন জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন। এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের প্রকৌশলীবৃন্দ, আইডিয়া প্রদানকারী দলের সদস্যবৃন্দ ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com