1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গর্জনিয়ায় ডাকাত আবছারের নেতৃত্বে হামলায় প্রাণ হারালো যুবক : এলাকায় উত্তেজনা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

গর্জনিয়ায় ডাকাত আবছারের নেতৃত্বে হামলায় প্রাণ হারালো যুবক : এলাকায় উত্তেজনা।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ণ

এস এম হুমায়ুন কবির,জেলা প্রতিনিধি ,কক্সবাজার: রামুর গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ির ঘোনার পাড়ায় হামলার ঘটনায় এক যুবক প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় অনেকে গুরুত্বর আহত হয়।

আহতদের মধ্যে থিমছড়ির আবু তালেব নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় গর্জনিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতদের মধ্যে গর্জনিয়ার সিকদারপাড়ার নুরুল আবছার ও কচ্ছপিয়ার তিতারপাড়ার সোনা মিয়ার অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্র বলছে- বৃহস্পতিবার রাতে বহু মামলার আসামি নূর হোসেনের ছেলে আবছারের নেতৃত্বে তার দলবল অবস্থান নিতে আরম্ভ করে। হঠাৎ ফাঁকা গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। তবে কি নিয়ে ঘটনার সূত্রপাত তা নিশ্চিত করছে না কেউ। ডাকাত আবছারের নেতৃত্বে হামলায় আবদুল আজিজ কালু, জাফর আলম, গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন ও নুরুল বশরসহ অনেকে অংশ নেয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল বড়ুয়া জানিয়েছেন- কি নিয়ে ঘটনা তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হতাহতের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মুঠোফোনে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন- তিনি ঘটনাটি শুনেছেন। তাঁর পায়ে ব্যাথা এ জন্য তিনি বের হননি। কেন ঘটনা তা তিনি জানেন। তবে মিডিয়ায় বলতে গেলে আরও খোঁজখবর নিতে হবে বলে যোগ করেন চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com