1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গজারিয়ায় হাসেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

গজারিয়ায় হাসেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 

reporter মুন্সীগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নের পোড়া চক বাউসিয়া পুর্বনয়াকান্দি গ্রামে নিজ বাড়িতে হাসেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের ৫০০ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রতিষ্টানের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক আলহাজ্ব হাসান জাহাঙ্গীর বাউসিয়া ইউনিয়ন এর অসহায় ৫০০ পরিবারের মাঝে কাপড় ও নগদ অর্থ তুলে দেন । এসময় বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য এলাকার সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

হাসান জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, “রমজান মাস সহমর্মিতা ও মানবতার মাস। আমি প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কেউ না খেয়ে থাকবে না—এই বিশ্বাস থেকেই আমার এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার প্রচেষ্টা সার্থক হবে।”

উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়রা জানান হাসেম প্রধান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা এই মানবিক কার্যক্রমের জন্য দোয়া করি আগামী দিনগুলোতে যেনো এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com