1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ ঘোষণা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ সরকার রংপুর (গংগাচড়া) প্রতিনিধিঃ আসন্ন গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৩ মে) রিটার্নিং কর্মকর্তা গংগাচড়া উপজেলার চেয়ারম্যান পদে ৭ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, গংগাচড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম (মোটর সাইকেল), আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন (ঘোড়া) উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (আনারস), জাপা নেতা মোস্তাফিজার রহমান (লাঙ্গল), ঠিকাদার কামেল শেরাফি মাহবুব,(চিংড়ি মাছ), ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান (হেলিকপ্টার)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন – বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম (হাঁস), উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার সীমা(ফুটবল), নোহালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মিনা বেগম (পদ্মফুল), পারভিন বেগম (সেলাই মেশিন) , নাছিমা আক্তার নাছি (কলস)।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া (উড়োজাহাজ), উপজেলা তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ গংগাচড়া উপজেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম (তালা), বাবু চৌধুরী (টিউবওয়েল), নিখিল চন্দ্র সরকার (মাইক), বেলাল হোসেন (বৈদ্যুতিক বাল্ব), কৃষ্ণ চন্দ্র মহন্ত(চশমা), আনোয়ারুল ইসলাম (বই)। এদিকে প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা পুরোদমে শুরু করেছেন প্রচার-প্রচারণা। তফসিল অনুযায়ী আগামী ২৯ মে হবে ভোট গ্রহণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com