খুলনা খালিশপুরে এক কন্যা সন্তানের জননী (১৯) ধর্ষনের শিকার হয়েছেন। গত সোমবার রাতে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রাজুও মানিক। খালিশপুর থানা ওসি তদন্ত বলেন, ” ঘটনার দিন মানিক নামে এক যুবক রাত ১২ টার দিকে ভুক্তভোগীকে বাড়ি থেকে ডেকে নয়াবাটি রেললাইনের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে ওই দুই যুবক পালাক্রমে ধর্ষন করে। পরদিন ধর্ষিতা ঔই নারী থানায় এসে বিষয়টি পুলিশেকে জানালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাতে এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ধর্ষনের অভিযোগে পুলিশ ওই রাতে রাজুকে এবং বুধবার নয়াবাটি থেকে মানিককে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।