1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় যুবমহিলা লীগের যুগ্ম আহবায়ক কারাগারে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুলনায় যুবমহিলা লীগের যুগ্ম আহবায়ক কারাগারে

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ

খুলনায় যুবমহিলা লীগের যুগ্ম আহবায়ক চিশতি মোস্তারি বানুকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে গত  শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে প্রেরন করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেফতার যুব মহিলা লীগের ঔই নেত্রী সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবর চাকা ন্যাশনাল স্কুলের পাশের বাসিন্দা গাজী হাফিজুর রহমানের স্ত্রী। আদালত সুত্রে জানা যায়, ১৬ জানুয়ারি বিকাল ৫ টার দিকে খুলনা সদর থানাধীন রয়্যাল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডায় প্রবেশ করে কর্মচারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তৎকালীন মহিলা লীগের কয়েকজন নেত্রী। চাদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেয় তারা। এসময় বাদীর ক্যাশে রাখা নগদ ২ লাখ টাকা এবং ৮০ হাজার টাকা মুল্যের কসমেটিক এবং মুল্যবান ড্রেস লুট ও ভাংচুর করে তারা। এ ঘটনায় দোকান কর্মচারী কয়েকজনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ২৪। যুব মহিলা লীগের গ্রেফতার হওয়া ঔই নেত্রী এ মামলার একজন আসামি। শুক্রবার রাতে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে এবং শনিবার আদালতে প্রেরন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com