1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় প্রিজন সেল থেকে পালিয়েছে আসামি। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনায় প্রিজন সেল থেকে পালিয়েছে আসামি।

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার ইউসুফ (২৩) নামে এক আসামি পালিয়েছে। আজ ৭ আগষ্ট ভোর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহাজাহান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিচ ইয়াবা সহ ইউসুফকে গ্রেফতার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সুত্র থেকে জানা্যায়, ৬ আগষ্ট খালিশপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় আসামি ইউসুফ পুলিশের হাতে গ্রেফতার হওয়া পর বুকে ব্যথা উঠলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হয়। ঔই সেলে মাকসুদ আলম নামে আরো একজন আসামি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে মাকসুদ বাথরুমে যাওয়ার প্রয়োজন জানায়।এসময়ে সেখানে উপস্থিত পুলিশ কনস্টেবল রাব্বী আলী তালা খুলে দেয় এবং তাকে বাথরুমে নিয়ে যায়। তবে পুলিশ কনস্টেবলটি দরজার তালা বন্ধ করতে ভুলে যায়। পরবর্তীতে মাকসুদকে বাথরুম থেকে ফেরত নিয়ে আসার পর দেখে অপর আসামি ইউসুফ সেলে আর নেই। সেখান থেকে সে পালিয়েছে।এঘটনায় হাসপাতালে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( দক্ষিন) মো: আবু তারেক জানান, প্রিজন সেলের ভেতরে নিরাপত্তা দায়িত্ব পুলিশের। বাহিরের প্রধান ফটকে নিরাপত্তায় থাকেন কারারক্ষীরা। দুই পক্ষের গাফিলতি ছিল। অভিযুক্ত সদস্যর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com