1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
খুলনায় নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

খুলনায় নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ

” জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে নিয়ে ৫ আগষ্ট খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা – ২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা – ৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী সহ সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষক- শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি এবং নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহিদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার, আহত এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। সভায় প্রধান অতিথি বলেন, জুলাইয়ের গনঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধারা বিগত সরকারের পতনের মাধ্যমে দেশকে গনতন্ত্র ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। বৈষম্যহীন, সুন্দর, শান্তিপুর্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা এ গনঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। যুব সমাজ জাতী গঠনের অন্যতম চালিকা শক্তি। তাদের ইতিবাচক ভুমিকার মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরো বলেন, কোন বিষয়ে অভিযোগ থাকলে তা সংশোধনের চেষ্টা করা হবে। তবে কেউ যদি অন্যায় বা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকেন তাহলে তাকে আইনের আওতায় এনে জবাবদিহিতার ব্যবস্থা করা হবে। তিনি সকল স্তরের দায়িত্বশীল ব্যক্তিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, দায়িত্ব পালনে গাফিলতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহিদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মাতা নুর নাহার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গনঅভ্যুত্থানে আহত, নিহত পরিবারের সদস্যগন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, রুপসা মোড়, নতুন রাস্তা, খালিশপুর সহ গুরুত্বপূর্ণ স্থান সমুহে খুলনা সিটি করপোরেশনের মিনিপোল গুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তনিষ্ঠ ও নৈর্বক্তিক দুর্লভ আলোকচিত্র / প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ জোহর মসজিদ সমুহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে শহিদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনে চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই গনঅভ্যুত্থান দিবসে বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শহিদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কতৃক সরবরাহকৃত চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলার সরকারি – বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর সমুহে বিনা টিকিটে জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় এবং সরকারি বেসরকারি বিদোদন কেন্দ্র গুলোতে শিশুদের জন্য উম্মুক্ত রাখা হয়। দুপুরে সকল সরকারি – বেসরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, শিশু পুর্নবাসন কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠান সমুহে প্রীতি ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী শহরের প্রধান প্রধান সড়ক দ্ধীপ সমুহে জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন সিমানা দ্ধারা সজ্জিত করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই স্মৃতিস্তম্বে আলোকসজ্জা এবং গ্রাফিতি অংকন করা হয়। জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা সমুহে অনুরুপ কর্মসুচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com