1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন -ছারছীনার পীর ছাহেব হাসিনার আইন ফিরিয়ে এনে হাসিনাকেই ফেরানোর পথ তৈরি করা হচ্ছে : ব্যারিস্টার ফুয়াদ ৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ ‎ ‎ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ টি দামি মোবাইল, শাহজালালে জব্দ শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের দাঁড়াতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

” মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ সেপ্টেম্বর খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোন বিকল্প নেই। নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে এবং তা আদায় করতে হলেও শিক্ষার প্রয়েজন। বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য অংশ নিরক্ষর। সাক্ষরতার হার বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, শিক্ষারমান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, উপবৃত্তি, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের জন্যও আহবান জানান প্রধান অতিথি। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক – শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com