1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুমেক হাসপাতালে অক্সিজেন খুলে রোগীর মৃত্যু, ছাত্র জনতার বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুমেক হাসপাতালে অক্সিজেন খুলে রোগীর মৃত্যু, ছাত্র জনতার বিক্ষোভ

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববার ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী ক্লিনার ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নিলে সাইফুল ইসলাম (৩৮) নামে কয়েক মিনিটের মধ্যে মারা যান। এ ঘটনার প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন খুলনার সর্বস্তরের ছাত্রজনতা। বিক্ষোভ শেষে তারা হাসপাতালের পরিচালক বরাবর মৌখিক অভিযোগ পেশ করেন। এসময় উপস্থিত জনতা হাসপাতালের দুর্নীতি বন্ধের দাবি জানান। ভুক্তভোগী ও শিক্ষার্থীরা বলেন, হাসপাতালে নানা হয়রানির শিকার হতে হয়। সঠিকভাবে সেবা দেওয়া হয় না। সন্তান জন্মের পর খালারা জোর পুর্বক টাকা দাবি করেন। এমন অস্বীকার করলেও পরে এসে টাকা আদায় করে নেন। বকশিশ ছাড়া কাজ করতে চান না, বকশিশ পেলে যেন ঈদের খুশি হন। ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নেওয়ার কারনে যে নির্মম মৃত্যু হয়েছে, এমন ঘটনার আমরা পুনরাবৃত্তি চায় না। আমরা চাই হাসপাতাল চলুক সচ্ছতার ভিত্তিতে। এখানে টেস্ট করানো যায়না, মেশিন থাকলেও সেগুলো অচল অবস্থায় পড়ে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com