1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে মানবিকতার ব্যতিক্রমী আয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩য় দফায় শাহজালাল মাজারের টাকা প্রকাশ্যে গণনা হবে  দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলের পূর্বপ্রস্তুতি সভা পটুয়াখালী সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান বাউফলে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,তদন্ত দাবি চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা

খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে মানবিকতার ব্যতিক্রমী আয়োজন

reporter জুবাইর আহমেদ খান রোহান
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাটে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবাসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।

অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’ এসব কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির শুরুতে শনিবার জোহরের নামাজের পর লালমনিরহাট জেলা মডেল মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় মানুষের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জন্মদিনের কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও আয়োজন করা হয়।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদ ও মোখলেছুর রহমান আকাশ বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি আবু সাঈদ মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট সংবাদদাতা জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা: ২০০৪ সালে প্রতিষ্ঠিত সেতু সামাজিক উন্নয়ন সংস্থা সরকারি নিবন্ধন নম্বর-১৭৩/৪ নিয়ে ‘একসাথে গড়ি নতুন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে সংগঠনটি যুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com