1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আছর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বতুল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক রতন মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিব মিয়া।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া ও সুনামিয়া, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নেকবর আলী ও জালাল মিয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে শফিকুল ইসলাম, আলী হোসেন, রুহুল আমিন ও রুয়েল আহমদ উপস্থিত ছিলেন। যুবদল নেতাদের মধ্যে নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, কামরুজ্জামান, বেলাল আহমদ, আশরাফ উদ্দিন, ফয়সাল আহমদ নোমান প্রমুখ অংশ নেন।

দোয়া মাহফিলে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com