1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

reporter আবদুল্লাহ আল বিন জুবায়ের,কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ

দিন বদলের সাথে সাথে দেশের কৃষিখাতেও আসছে বৈপ্লবিক পরিবর্তন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই কংগ্রেসে বিশ্বব্যাংক ও ইফাদ-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্যসমূহ তৃণমূলের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গতকাল গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই জাঁকজমকপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধিই নয়, বরং নিরাপদ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই কৃষি গড়ে তোলা। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষ করে তোলা হচ্ছে।

এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।

কুষ্টিয়া সদর কৃষি অফিসার রুপালী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ ওয়াহিদুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার আশারুল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, কৃষক আব্দুল বাবুল ও কৃষাণী নাসিমা খাতুন প্রমুখ। কংগ্রেসে বক্তারা “কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে তিনটি মূল স্তম্ভের মধ্যে-সাধারণ ফসলের পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা।

তরুণ ও প্রান্তিক কৃষকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সফল কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে চাষাবাদ নিশ্চিত করার ওপর আলোকপাত করেন। সমাপনী বক্তব্যে সভাপতি কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া কুষ্টিয়া অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় কৃষক প্রতিনিধি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com