1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

reporter শাহিনুর ইসলাম শাহিন, গাজীপুর, কালিয়াকৈর
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ এপেক্স ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। উচ্ছেদ অভিযানে বন বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে নির্মিত দোকান ও বসতঘর ভেঙে ফেলা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন বিভাগের ঢাকা রেঞ্জের ডিএপু বশির উল মামুন, এ সি এফ ইকবাল হোসেন চৌধুরী, এ সি এফ শামসুল আরেফিনসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে ডিএপু বশির উল মামুন বলেন, বন বিভাগের জমিতে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও বন বিভাগের জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে এসব অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com