1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কালিয়াকৈরে বন প্রহরীর বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

কালিয়াকৈরে বন প্রহরীর বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

reporter ​মোঃ তরিকুল ইসলাম সাগর 
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জের বারুইপাড়া বিটের আওতাধীন বনাঞ্চলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অবৈধ ঘরবাড়ি নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বন প্রহরীর বিরুদ্ধে।
৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সিন্ডিকেট করে বনের জমি দখলের এই মহোৎসব চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সর্বশেষ এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ই আগস্টের পর বারুইপাড়া বিটে কর্মরত ছিলেন বিট অফিসার মহিদুল ইসলাম জয়। সেই সময় বন প্রহরী নূর মোহাম্মদ এবং বিট অফিসার মিলে অবৈধভাবে ঘরবাড়ি তোলার অনুমতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে শাহাদাত হোসেন বনি বিট অফিসার হিসেবে যোগ দিলেও তার চোখ ফাঁকি দিয়ে পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি নির্মাণ আরও জোরদার হয়।​অনুসন্ধানে জানা যায়, বিটের আওতাধীন হাবিবপুর ও উলুসারা গ্রামে ধারসে চলছে এই অবৈধ দখলদারিত্ব। স্থানীয় একলাছ মিয়া, ইসমাইল হোসেন, শরিফ মিয়া এবং মিলন মিয়াসহ বেশ কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বনের জমিতে ঘরবাড়ি তোলার সুযোগ করে দিয়েছেন বন প্রহরী নূর মোহাম্মদ।
​বর্তমানে তৌহিদুল ইসলাম বিট অফিসার হিসেবে দায়িত্বে আসার পর সম্প্রতি এক সাংবাদিক ওই এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় বনের জমি বরাদ্দের নামে অর্থ হাতিয়ে নেওয়া বন প্রহরী নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালান এবং লাঞ্ছিত করেন।
​এ বিষয়ে জানতে চাইলে
বিট অফিসার তৌহিদুল ইসলামের সাংবাদিকদের বলেন, “বিষয়টি আমি দেখছি, আমাকে দুই-একদিন সময় দিন।” একই সাথে নূর মোহাম্মদের দায়িত্বে থাকা অবস্থায় যতগুলো অবৈধ ঘরবাড়ি নির্মাণ হয়েছে, সেগুলো ভেঙে দেওয়ারও আশ্বাস দেন তিনি। তবে ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, বিট অফিসার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এড়িয়ে যাচ্ছেন। ফলে অভিযুক্ত বন প্রহরী নূর মোহাম্মদের দাপট ও অনিয়ম আরও বেড়ে গেছে।
​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বন প্রহরী নূর মোহাম্মদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। চন্দ্রা রেঞ্জ ও জেলা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com