1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কালিগঞ্জের নলতায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কালিগঞ্জের নলতায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

reporter মীর জাহাঙ্গীর, সাতক্ষীরা সংবাদদাতা
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫ টায় কালিগঞ্জের নলতা হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি সহারাফ হোসেন সবুজ, দৈনিক দৃষ্টিপাত বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল হোসেন, সদস্য হারুন অর রশিদ, সদস্য মাস্টার মাহবুব রহমান, মাওলানা মাহবুব হোসেন, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি হাফিজুর রহমান, সদস্য আঃ সালাম, আজিজুল ইসলাম প্রমুখ।এসময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু গণমাধ্যমের নয়, পুরো জাতির জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।একইসঙ্গে সকল সাংবাদিকের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com