1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার ‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন রাজশাহীতে গোলাভরা পেঁয়াজ, কৃষকের ঘরে কান্না শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য

কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর কচুয়াইয়ে শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গলবার (২৩ জুন) এশার নামাজের পর উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ, উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া ১ নম্বর ওয়ার্ড শাখা এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী।বিশেষ বক্তা ছিলেন উত্তর ছনহরা বাইতুল ইকরাম জামে মসজিদের খতিব মাওলানা তানভিরুল ইসলাম আল কাদেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদের খতিব এবং হাবিবের সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান আল কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য তৈয়ব খান, উপজেলা যুবদল নেতা ইউসুফ তালুকদার, ব্যবসায়ী মোহাম্মদ রাসেল, গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া শাখার সভাপতি মোজাহের, ব্যাংকার জামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা। বক্তারা কারবালার ঘটনার শিক্ষা, ত্যাগ ও আত্মোৎসর্গের তাৎপর্য তুলে ধরে বলেন, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com