1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ

– স্কুল-বৌদ্ধবিহারসহ ২৫০ পরিবারের যাতায়াতে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

reporter মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রোগীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে চরম দুর্ভোগের মধ্য দিয়ে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টির সঙ্গে এলাকার বিপুলসংখ্যক অভিভাবক যুক্ত রয়েছেন। পাশাপাশি ব্যাঙছড়ি এলাকায় প্রায় ২৫০টি পরিবার বসবাস করে। ফলে এলাকার মানুষের দৈনন্দিন যোগাযোগের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে জেলা পরিষদের মাধ্যমে এলাকায় ধর্ম উজ্জ্বল বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় ও বৌদ্ধবিহারকে কেন্দ্র করেও প্রতিদিন অনেক মানুষের যাতায়াত রয়েছে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকার কারবারি ও বৌদ্ধবিহারের সভাপতি সুইহলাচিং মারমা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর যাতায়াতের জন্য এ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কাছে তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
স্থানীয় ওয়ার্ড সদস্য ইমাম আলী, যিনি সিএনজি চালক সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন, বলেন, এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। সড়কের পাশাপাশি একটি যাত্রী ছাউনি নির্মাণও অত্যন্ত জরুরি। সড়কটি সংস্কার না হওয়ায় সিএনজি চালক, যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে পড়ছেন। দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সহ-সভাপতি মহিউদ্দিন এবং কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আর কতদিন এভাবে কষ্ট করতে হবে? আমাদের সন্তানরা প্রতিদিন এই ভাঙাচোরা সড়ক দিয়ে স্কুলে যায়। সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা—সড়কটি দ্রুত নতুন করে সংস্কার করা হোক এবং একটি প্রয়োজনীয় যাত্রী ছাউনি নির্মাণ করা হোক।”
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ব্যাঙছড়ি সড়কটি টেকসইভাবে সংস্কারের উদ্যোগ নেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com