কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন, গোবিন্দপুর এলাকার প্রবাসীদের উদ্যোগে শুকনা খাবার এবং রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয়। ২৪ আগস্ট বিকেলে ৪০০ শত বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় সহযোগীতায় উপস্থিত ছিলেন: লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা মালেশীয়ান প্রবাসী ব্যবসায়ী মো:সোয়েব আহমদ,মৌলভীবাজার স্মার্ট চয়েজ শুরুম এর প্রোপাইটর মো:জাহাঙ্গীর আলম,লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা জুনেদ আহমদ,লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি ও জাতীয় দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ, সাধারন সম্পাদক খালেদ মাহমুদ সুজন,শাকিল আহমদ,যুব সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ,অর্থ সম্পাদক রিয়াদ আহমদ,অফিস সম্পাদক শাকিব আহম,সহ-অফিস সম্পাদক আতিক চৌধুরী, নির্যাতিত সাংবাদিক আব্দুক বাছিত খান,সদস্য, জাকির হোসেন,শাহরিয়ার আহমদ প্রমুখ।
উল্লেখ্য রহিমপুর ইউনিয়ন ও পতনঊষা ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত গ্রাম ও আশ্রয় কেন্দ্রে বিরিয়ানী ও শুকনা খাবার বিতরন করা হয়। লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শায়েক আহমদ সাধারন সম্পাদক খালেদ মাহমুদ সুজন ও শাকিল আহমদ এই মহতি কাজে দেশ এবং প্রবাস থেকে যে যেভাবে সহযোগীতা করেছেন তাদের কে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।