1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমলগঞ্জে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের কনফারেন্স হলে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফরিদ আহমদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অ্যাডহক সভাপতি আব্দুল মুমিত চৌধুরী। বক্তব্যে তিনি বলেন,“শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকা অপরিহার্য। নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাবেশে শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানে নিয়মিত মূল্যায়ন, পরীক্ষায় প্রস্তুতি এবং নৈতিক শিক্ষা বিষয়ে নানা দিকনির্দেশনা তুলে ধরেন।

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে তাঁদের মতামত দেন। অনেকেই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ঘরোয়া পরিবেশে অনুকূলতা তৈরির ওপর জোর দেন।

সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা অ্যাডহক কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু তাঁর বক্তব্যে বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। সেই পথে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com