1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ‘মুবারক র‌্যালি’, আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ‘মুবারক র‌্যালি’, আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গত সোমবার (৩১ আগস্ট) বাদ জোহর কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি ভানুগাছ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১০টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। র‌্যালিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অতিথিবৃন্দ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, প্রশাসন, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন।

র‌্যালি বাস্তবায়ন কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ক্বারী মনজুর আহমদ ও সদস্যসচিব রাসেল আহমদ এক বিবৃতিতে র‌্যালিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিবৃতিতে তাঁরা বলেন, র‌্যালিকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে দেশ-বিদেশ থেকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।আয়োজকেরা মহান আল্লাহর দরবারে সবার সহযোগিতা কবুল এবং উত্তম বিনিময় দানের জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com