1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের হাতে পেশাদার ছিনতাইকারী আরিফ আটক  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের হাতে পেশাদার ছিনতাইকারী আরিফ আটক 

reporter রফিকুল ইসলাম সিরাজী ,কক্সবাজার
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

পর্যটন রাজধানী কক্সবাজারের সমুদ্র সৈকতে ছিনতাই আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় টনক নড়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের। পর্যটকদের নির্বিঘ্ন করতে ট্যুরিস্ট পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ঘোষণা করেন জিরো টলারেন্স নীতি। পর্যটন সংশ্লিষ্ট খাত গুলোতে ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ’র সার্বিক নিবিড় পর্যবেক্ষণ ও দক্ষ পরিকল্পনায় ভেঙে পড়েছে ট্যুরিস্ট স্পট গুলোর অপরাধ তৎপরতা। পতিতাবৃত্তি নিবৃত করতে ইতোমধ্যে কয়েক দফা ট্যুরিস্ট পুলিশ চালিয়েছে সফল অভিযান। যার সুনাম ছড়িয়েছে দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে। গত ১২ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় বান্দরবানের ফাসিঁয়াখালী উপজেলার ডুলহাজারা সাফারি পার্কের পার্শ্বে অবস্থিত বগাই ছড়ি এলাকার আজগর আলির পুত্র, জেলার শীর্ষ ছিনতাইকারী চক্রের গডফাদার মোঃ আরিফ (২০) কে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ’র নেতৃত্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।এতে করে পর্যটন রাজধানী কক্সবাজারের সুনাম পর্যটকদের কাছে বৃদ্ধি পেয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com