1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কক্সবাজার -টেকনাফ সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কক্সবাজার -টেকনাফ সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি

reporter কক্সবাজার প্রতিনিধী
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ

অভিযোগ উঠেছে রামু ক্রসিং হাইওয়ে থানার বিরুদ্ধে। রাতে ছাড়াও দিনে থানার সামনে চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি থেকে চাঁদা নেওয়ার অভিযোগ করেছেন সড়কে চলাচলকারী চালকরা।

নির্ভরযোগ্যসূত্রে জানা যায়, রাতের বেলায় পণ্যবাহী ট্রাক,ডাম্প ট্রাক,সিএনজি, মাইক্রো, টমটম অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয় হাইওয়ে পুলিশ। প্রতিদিন এভাবে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ তুলে গাড়িগুলোর মালিক ও চালকদের মামলার ভয় দেখিয়ে বড় অঙ্কের চাঁদা দাবি করেন তাঁরা। এতে নিরুপায় হয়ে চালকরা টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে বাধ্য হয়।

আরও জানা যায়,রামু ক্রসিং হাইওয়ে থানার আওতাধীন সড়কে চলাচলরত লাইসেন্স বিহীন প্রায় ৫শত অবৈধ ডাম্পার থেকে ৫০০ টাকা করে মাসিক চাঁদা আদায় করেন থানার ওসি।এমনকি প্রতিটি সিএনজি ও টমটম পার্কিং থেকে মাসিক টাকা আসে ওসির পকেটে! শুধু তাই নয় প্রতিটি সিএনজি ও টমটম থেকে একটি মোটা অংকের টাকা ঢুকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পকেটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com