1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কক্সবাজার চৌফলদন্ডীতে জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ফিশারি ঘাট প্রয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কক্সবাজার চৌফলদন্ডীতে জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ফিশারি ঘাট প্রয়োজন

reporter ওমর ফারুক, চট্টগ্রাম 
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা ১ নং চৌফলদন্ডী ইউনিয়নে ফিশারি ঘাটের জন্য দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।
চৌফলদন্ডীতে ফিশারি ঘাট নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় জেলেরা আন্দোলন করছেন। যেখানে ভারুয়াখালী, খুরুশকুল ও চৌফলদন্ডীর জেলেরা একটি স্থায়ী ফিশারি ঘাটের জন্য জোর দাবি জানাচ্ছেন, কারণ বর্তমান ব্যবস্থা তাদের জন্য যথেষ্ট নয় এবং হয়রানির শিকার হতে হয়। প্রতিদিন শত শত মাছ ভর্তি ট্রলার নিয়ে জেলেরা চৌফলদন্ডী আসে, সেখানে একটি নিদিষ্ট ফিশারি ঘাট না থাকায় তারা তাদের মাছ গুলো কোন নিদিষ্ট স্থানে রাখতে বিপাকে পড়ে। জেলেরা বলেন, চৌফলদন্ডীতে একটি স্থায়ী ও উন্নত ফিশারি ঘাট নির্মাণ করলে জেলেদের ও ক্রয় বিক্রিতাদের অনেক সুবিধা হবে বলে তারা মনে করেন। তারা আরো বলেন, যদি উন্নত ফিশারি ঘাট হয় মাছ গুলো ন্যায্য মূল্য বিক্রি করতে পারবো।  বর্তমান ফিশারি ঘাট ব্যবস্থা অপ্রতুল, যা তাদের দৈনন্দিন কাজে অসুবিধা সৃষ্টি করছে এবং হয়রানির কারণ হচ্ছে। একই সাথে চৌফলদন্ডী ও ভারুয়াখালী এলাকার সড়ক সংস্কারের দাবিও রয়েছে।
জেলেরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছেন। স্থানীয় জেলেরা বলছেন যে, একটি স্থায়ী ফিশারি ঘাট হলে তাদের মাছ ধরা ও বিক্রি করার প্রক্রিয়া সহজ হবে, এতে তাদের আর্থিক ও সময় সাশ্রয় হবে। চৌফলদন্ডীর জেলেরা একটি উন্নত ফিশারি ঘাট এবং সড়ক সংস্কারের দাবিতে সোচ্চার, যা তাদের জীবন ও জীবিকার জন্য অপরিহার্য বলে মনে করেছেন।
তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com