এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে জাকিয়া চৌধুরী মীম। সে মৌলভীবাজারের আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে।
জাকিয়া চৌধুরী মীম ওই প্রতিষ্ঠানের অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ)-এর সভাপতি মো. জোসেপ আলী চৌধুরীর একমাত্র কন্যা। মো. জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মীমের ফলাফলে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় তার বাবা মো. জোসেপ আলী চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমার মেয়ের এ ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞ ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে আগামীতে আরও ভালো ফলাফল করতে পারে এবং লেখাপড়ায় আরও উন্নতি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।”
জাকিয়া চৌধুরী মীমের এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মীমের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেছেন।