1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল

reporter মো. মাসুদ আলম
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নিশাত মাহমুদ জালালকে দেখতে চায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

নিশাত মাহমুদ জালাল বর্তমানে টঙ্গী পশ্চিম থানা গাজীপুর মহানগরের ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর টঙ্গী থানা গাজীপুর মহানগর যুবদলের ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাকে এলাকার মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখে পরিণত করেছে।

স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিশাত মাহমুদ জালাল একজন সৎ, আদর্শবান, ভদ্র ও মানবিক মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে থাকেন। তার বিনয়ী আচরণ ও জনকল্যাণে নিবেদিত মনোভাবের কারণে তিনি এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

নির্বাচিত হলে তিনি একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত ৫৪ নং ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিশোর গ্যাং, ইভটিজিং এবং সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের কথাও তিনি উল্লেখ করেছেন।

তরুণ সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং আধুনিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বেকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, নিশাত মাহমুদ জালাল কাউন্সিলর নির্বাচিত হলে ৫৪ নং ওয়ার্ডে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে। জনসেবার মান বৃদ্ধি, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তিনি একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সক্ষম হবেন বলে মনে করেন স্থানীয়রা। এ কারণেই আসন্ন নির্বাচনে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com