1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
উখিয়া সীমান্তে বিজিবি’র বিশাল অভিযান: ১ লাখ পিস ইয়াবা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নদীভাঙন-জলোচ্ছ্বাসের বিরুদ্ধে দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি উন্নয়নের নেতৃত্বে জুলফিকার তারেক আকমল আলীতে জুয়ার নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেফতার কাশিয়ানীতে স্বামীকে ‘তালাক’ দেওয়ায় স্ত্রীর বাবার বাড়িতে আগুন কক্সবাজারে উন্নয়নের মহাবিপ্লব: পর্যটন-বাণিজ্যের আন্তর্জাতিক হাব বানানোর পথে শহর পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন রাজবাড়ীতে পদ্মাব্যারেজ হলে ২৪জেলার অর্থনৈতিক রুপান্তর ঘটবে- পানিসম্পদমন্ত্রী দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে চীন, দুবাই ও সিঙ্গাপুরের যৌথ প্রতিনিধিদল দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম

উখিয়া সীমান্তে বিজিবি’র বিশাল অভিযান: ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মালিক খুঁজে পাওয়া যায়নি।
‎ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫:৫০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

‎বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির টহল দল সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। অভিযানের সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ‘রিজভীর ঘের’ নামক এলাকা দিয়ে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

‎পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পলিব্যাগ দুটি উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১০টি বায়ুরোধী কাটে রাখা মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ‎
‎উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

‎তিনি আরও জানান, মাদক চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com