1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৯০ হাজার টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতকানিয়ায় র‍্যাবের অভিযানে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ সন্তানরা প্রবাসে, সেই সুযোগে বৃদ্ধ পিতার ওপর হামলা সম্পত্তি দখলের অপচেষ্টা, নগদ ৭২ হাজার টাকা ছিনতাই; গ্রেপ্তার ২ কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ কুমিল্লায় ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক, বিচার দাবিতে স্বস্তি এলাকাবাসীর সরকারের ইশতেহার বাস্তবায়নে ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জের ইউএনও আতিকুর রহমান এর বসতঘর পুড়ে ছাই চট্টগ্রাম রেঞ্জে মাদক উদ্ধারে শীর্ষ স্বীকৃতি পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৯০ হাজার টাকা

reporter আব্দুল্লাহ আল মামুন পিয়াস
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা অবশেষে পুলিশের জালে। এ ঘটনায় মূল অভিযুক্ত আকবর খান (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অর্থের মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের গ্রেপ্তার এবং অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলা নম্বর-৩৯ (তারিখ: ২৬ জুলাই ২০২৬), দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় তদন্ত চালিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল হোতা আকবর খানকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে আকবরের শ্বশুর ফারুক বিশ্

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com