1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
" ঈমান " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

” ঈমান “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

গরমে কারো বাড়ছে ঈমান
কারো হচ্ছে নস্ট ,
ঈমান দূর্বল আছে যাদের
তারাই পাচ্ছে কস্ট ।

আল্লাহর গজব বিশ্ব ব্যাপী
বাড়ছে কেন ভাবুন ,
এক আল্লাহ সৃষ্টি কর্তা
তা-ই শুধু জানুন ।

আল্লাহর নাফরমানি করছে যারা
হবেই তারা ধ্বংস ,
নিশ্চিহ্ন একদিন হবে তারা
বংশ হবে নির্বংশ ।

আল্লাহর সৃষ্টি সকল কিছু
ঈমান আনো তাতে ,
নবী রাসুল ফেরেস্তা আর
জ্বীন ইনসানও সাথে ।

ঈমান সঠিক রাখতে হলে
নামাজ ধরো জলদি করে ,
জিকির করো সারাক্ষণ
দুরুদ পড়ো মনটা ভরে ।

গরম নিয়ে করছে ঠাট্টা
বেয়াকুফের দল ,
আল্লাহর গযব মানতে হবে
আল্লাহ সত্য বল ।

সারা বিশ্বে অতি বৃষ্টি
কোথাও অনাবৃষ্টি ,
বৃষ্টি দিয়ে আল্লাহ আবার
করলেন বন্যার সৃষ্টি ।

ঝড় তুফান ভূমিকম্প
শীলা বৃষ্টি যত ,
আল্লাহর গযব এসব কিছু
আসবে অবিরত ।

এসব দেখেও হয়না কিরে
ঈমান তোদের শক্ত ,
তোরাকি সব হয়েগেছিস
শয়তানেরই ভক্ত ,

ঈমান এনে আল্লাহর প্রতি
করো ধর্মের কাজ ,
আল্লাহ খুশি রাসুল ( সঃ ) খুশি
ধরো ইসলামের সাজ ।

নেশা করে নেচে গেয়ে
দিন করছিস পার ,
দিন শেষে মরার পরে
বুঝবি তখন আর ?

সময় থাকতে ঈমান এনে
আল্লাহর হুকুম মানো ,
আল্লাহ সত্য রাসুল ( সঃ) সত্য
আল্লাহর সৃষ্টি জান ।

হালাল হারাম বুঝে সবাই
করো উপার্জন ,
সংসারেতে আসবে শান্তি
ভালো থাকবে মন ।

মরতে হবে একদিন সবার
ঈমান আন তাতে ,
ধন দৌলত কিছু যাবে না
আমল যাবে সাথে ।

কোরআন হলো সংবিধান
মুসলমানের জানো ,
কোরআন হাদিস মেনে চললে
ভয় নাইরে কোনো ।

আমল যদি কর ভালো
মরলে শান্তি পাবে ,
রাসুলের পথ আঁকড়ে ধর
ঈমান নিয়ে যাবে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com