1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" আমার নদী " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ‎ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মাদারীপুরে যুবকের আত্মহত্যা বরগুনার তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

” আমার নদী “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

আমার একটা নদী ছিল
যখন তার ভরা যৌবন
উপচে পরতো তখন
তার অপরুপ সৌন্দর্য
কতইনা মনোরম আর
সুন্দর লাগতো সে দৃশ্য !

ভরা নদীতে তখন
পাল তুলে কত বড় বড় নৌকা
মালামাল বোঝাই করে
যাইতো দূর দূরান্তে
মাঝি কত মধুর কন্ঠে
ভাটিয়ালি গান গাইতো ,

কিযে আনন্দ লাগতো সেই
দৃশ্য দেখে —
নদীতে তখন বক সারস পাখি
উড়ে বেড়াতো মনের মত করে
চিল তার আপন ডানায় ভর করে
উড়ে বেড়াতো শিকারের জন্য
স্বচ্ছ নদীর পানিতে
মাছ তার নিজের ইচ্ছে মতো
ঘুরে বেড়াতো ।

আজ আমি আমার সেই
নদীটাকে হারিয়ে ফেলেছি
কোথাও তারে
খুঁজে পাচ্ছি না
তবে হ্যা
বেশ কিছু দিন খোঁজার পরে
আমার নদীটার দেখা পেলাম
কিন্তু একি দশা
আমার সেই প্রিয় নদীটার !

পঁচে গেছে একেবারে
সমস্ত শরীরে গা হয়ে গেছে
দূর্ঘন্ধে তার কাছে
যাওয়া যায় না ,
আমার প্রিয় সেই নদীটার
পানি কালো কুচকুচে
হাত দিতেই যেন কেন লাগে !
কি আশ্চর্য এ দৃশ্য
চোখে জল গড়িয়ে পরতে লাগলো
কিন্তু ; কিছু করার নাই
দানবদের ধ্বংসযজ্ঞ চালিয়ে
আমার নদীটারে ধ্বংস করে দিয়েছে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com