1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আপোষহীনার অন্তিমযাত্রা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপোষহীনার অন্তিমযাত্রা

reporter কামাল পারভেজ
calendar প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

ফজরের আজানের ধ্বনি শেষ
পাখির কিচিরমিচির আওয়াজ
ঘন কুয়াশায় ভোরের আকাশ
আলো উঁকি দিচ্ছে তো দিচ্ছে না
আবার কুয়াশায় আলোকে ধরছে চেপে
কনকনে শীতে ঘুম ভাঙ্গছে তো ভাঙ্গে না
নিস্তব্ধ কক্ষ, নিঃশ্বাস প্রশ্বাস
থেমে থেমে যায়…
দীর্ঘ পথের দীর্ঘশ্বাস এখানেই থমকে দাঁড়ায়।
তবু যেন আপোষহীন হতে চেও না নিঃশ্বাসের সাথেও
কবে সেই ঘর থেকে বেরিয়ে আসলে
দীর্ঘ পথ পাড়ি দিতে জীবনযুদ্ধের কাতারে
সারি সারি জনযোদ্ধারা হেঁটে ছিল তোমার তরে
ভোরের আকাশ সেদিন তাকিয়ে ছিল ক্লান্তিহীন এক নাড়ীর দিকে।
শাড়ির আঁচল বেঁধেছিলে কোমরের খোঁচায়
টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া
এপার থেকে ওপারে তেপান্তর পায়ে ছিল চপল
কুয়াশায় সূর্য ঢেকেছিল অংগে ঢাকা পাতলা শাল
কালবৈশাখী ঝড়ের গতিতে চেপে ধরে ছিল পথ
রাজপথের সেই স্লোগানে স্লোগানে হেঁটেছিলে
হাজারো বুলেটের হুমকি কন্ঠরোধ দমাতে পারেনি
তবু তোমার পথচলা গন্তব্যহীন বাধাহীন।
কতটা পথ পেরিয়ে হাসি ফোটালে হাজারো ফুলের
কৃষ্ণচূড়া রাঙিয়ে দিল এই জন্মভূমিটাকে
নিস্তব্ধ বাকরুদ্ধ কারাগারে অন্তঃজীবন
মুক্তি নয় নিরবতায় প্রতিবাদের অনশন
ক্ষোভের অনশন ভাঙাতে পারেনি কেউ
না বলেই ঘুমিয়ে গেলে জাগলে না আর কখনো
অপেক্ষার প্রহর শেষ হয় না এই বাংলার
আপোষহীন’র চিরবিদায় কোটি মানুষের হৃদয়ের খালেদা জিয়া।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com