1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আড়াইহাজারে জোর করে জমি দখলের অভিযোগ ভুক্তভোগী শাহজাহানের। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আড়াইহাজারে জোর করে জমি দখলের অভিযোগ ভুক্তভোগী শাহজাহানের।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ

শনিবার ৩০শে আগস্ট ২০২৫ ইং আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বাটি বাইল্যাপাড়া গ্রাম ৩ নং ওয়ার্ডের মৃত আমিন উদ্দিনের ছেলে শাজাহান এর ২২ শতাংশ জমি হালিম, আমজাদ মজিবর ও জয়নাল গং জবরদখল করে রেখেছেন বলে তাদের বিরুদ্ধে এই অভিযোগ জানান গণমাধ্যম কর্মীদের নিকট।

শাজাহান বলেন, আমার পিতা আমিন উদ্দিন ১শত ১৪ শতাংশ জমি ক্রয় করেন মধু পোদ্দার এর নিকট হতে।
পরবর্তীতে আমার বাবা আমিন উদ্দিন আমাকে সকল সম্পত্তি দলিলের মাধ্যমে হস্তান্তর করে এবং আমি সেই সম্পত্তি আমার নামে নাম জারি করে নেই। যার জোত নং ,৭৬৬৯/১২-১৩ তাং ১৪/৭/২০১৩ইং। নামজারির আগত খতিয়ান , ৪১২ ও আর এস ৫৩০, এস এ দাগ নং ২০০ ও ২০১ , আর এস দাগ নং ২৬২ এ বাড়ী জমির পরিমাণ ৪২ শতাংশ, আর এস দাগ ২৬৩ এ ৪৯ শতাংশে বাড়ী । একুনে দুই দফায় ৯১ শতাংশ বাড়ী মাত্র। তন্মধ্যে আয়মন নেছার নিকট হতে খরিদ কৃত ২২ শতাংশ জমি শাজাহানের বেদখলে রয়েছে । জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে , উপরে উল্লেখিত বিবাদীগণ। শাজাহান নিরীহ সহজ সরল হওয়ায় , বিবাদীগন পেশী শক্তি খাটিয়ে অবৈধভাবে জবরদখল করে রেখেছে ২২ শতাংশ জমি। শাজাহান তার বাবার দেওয়া ১১৪ শতাংশ জমি শান্তি সুষ্ঠুভাবে ভোগ দখল করিতে চাইলে , বিবাদীগণ তাকে বহুবার মারধর করে এবং মেরে ফেলার হুমকি প্রধানের মাধ্যমে উক্ত ২২ শতাংশ জমি ভোগ দখল করে আসছে তারা। উপায়ান্ত না পেয়ে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে আড়াইহাজার থানায় জিডি ও অভিযোগ দ্বায়ের করলেও আইনি কোন প্রতিকার পায়নি শাজাহান। অসহায় শাজাহান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে নারায়ণগঞ্জ দেওয়ানী আদালত ও হাইকোর্টে মামলা করে রায়ে পাওয়া সত্ত্বেও তফসিলভুক্ত সম্পত্তির খাজনা নিতে চাচ্ছে না আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা । তিনি আরো বলেন , এ বিষয়ে আড়াইহাজার উপজেলায় ভূমি সহকারী কমিশনারের কার্যালয়ে বারবার যেয়ে কোন সমাধান মিলেনি । বর্তমানে তিনি বাবার ও আয়মন নেছার থেকে ক্রয়-কৃত সম্পত্তির ১১৪ শতকের মধ্যে বেদখল হওয়া ২২ শতাংশ জমি ফিরে পেতে আকুতি জানান সংশ্লিষ্ট মহলের নিকট।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com