1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আওয়ামী বিএনপি নেতার দাপটে সাধারণ মানুষের ক্ষোভ বিএনপি নেতাদের দিকে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আওয়ামী বিএনপি নেতার দাপটে সাধারণ মানুষের ক্ষোভ বিএনপি নেতাদের দিকে

reporter মামুন মোল্যা,নড়াইল 
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের যুবলীগ নেতা মোস্ত মেম্বার গত ১৬ বছর আওয়ামী- লীগের সকল কার্যক্রমে সরাসরি ভূমিকায় থেকে ইউনিয়নে আধিপত্য বিস্তার করে সাধারণের ওপর জুলুম অত্যাচার সহ প্রকাশ্যে নৌকা বিরোধী এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন একই ইউনিয়নের ফেদি (আলীগঞ্জ) বাজার থেকে নৌকার বিরোধিতা করা বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মোর্তজা এনামকে ব্যেধড়ক মারপিট করা সহ কয়েকজনকে হেনস্তা করে এই সন্ত্রাসী যুবলীগ নেতা মোস্ত মেম্বার।

অথচ সেই মোস্ত মেম্বার বিএনপি’র প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য রাখছে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়াসহ এলাকায় জনসাধারণের মাঝে চলছে আলোচনা সমালোচনার ঝড়, এঘটনায় চন্ডিবরপুর ইউনিয়নবাসির ক্ষোভের তির এখন জেলা বিএনপি’র নেতাদের দিকে।

এবিষয়ে অভিযুক্ত মোস্ত মেম্বার এর সাথে কথা হলে সে ভোল পাল্টে নিজেকে বিএনপি পরিবারের সন্তান দাবি করে বলে আমি আওয়ামী লীগের সাথে ছিলাম না, কোনো প্রমান নেই।

অন্য দিকে,নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন,আওয়ামী লীগের দোসর এবং সুবিধাবাদী’রা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিতে পারবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com