1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ব্যাটারি চুরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ব্যাটারি চুরি

reporter মুন্সীগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অটোরিকশা মালিকরা।  রোববার (১৮ জানুয়ারি) ভোরের দিকে তেতৈতলা পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজারে মইনুদ্দিন প্রধানের গ্যারেজে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী আবুল বলেন, ‘রাত তিনটার দিকে ৪ থেকে ৫ জন লোক এসে আমার হাত-পা বেঁধে ফেলে। তাদের হাতে পিস্তল ও রামদা ছিল। এরপর তারা গ্যারেজের তালা ভেঙে অটোরিকশার ব্যাটারিগুলো নিয়ে চলে যায়।’ ভুক্তভোগী অটোরিকশা মালিক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ১০ জন মালিক এখানে গাড়ি রাখতাম। অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলাম। এখন এই ঋণ কীভাবে শোধ করব? আমরা পথে বসে গেলাম।’

গ্যারেজ মালিক মইনুদ্দিন প্রধান বলেন, ‘আমার দুটি গ্যারেজের তালা ভেঙে এই চুরি হয়েছে। ভুক্তভোগীদের নিয়ে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’ গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com