1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কিশোরগঞ্জে ধান ক্ষেত থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন  বগুড়ার সাবগ্রামে শতাধিক অসহায় ও দুস্থের মাঝে ডাঃ বিটুর সহায়তা চেক বিতরণ হেভি ইকুইপমেন্ট অপারেটরদের নিরাপত্তা, দক্ষতা ও কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ

কিশোরগঞ্জে ধান ক্ষেত থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

দিলোয়ার হোসেন (মাসুম), কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে আল আমিন (১৬) নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাছদা এলাকার সড়কের পাশের এক ধানক্ষেত থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ ।
নিহত অটো রিক্সা চালক আল আমিন (১৬) তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের বিরাম তলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
নিহত আল আমিনের বড় ভাই মোঃ রুবেল মিয়া দৈনিক ঘোষণা কে জানান, রবিবার দুপুরের আল আমিন খাবার খেয়ে অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐ দিন বিকেলের দিকে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ হয় তার বড় বোনের সাথে। আল আমিন বরাবর সন্ধ্যার আগে অটো রিক্সা নিয়ে বাড়িতে চলে আসতো। ঐ দিন আল আমিন রাতে বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়।পরে আজ সকাল সাড়ে ৮ টার দিকে মানুষের কাছে শুনতে পাই এলাকার পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। দ্রুত এসে দেখি আমার ছোট ভাই আল আমিনের লাশ গলাকাটা অবস্থায় পরে আছে। আল আমিনের ভাই বলেন আমার মনে হচ্ছে তাকে হত্যা করে অটো রিক্সা টি নিয়ে গেছে। তিনি আরো বলেন আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি জানাই বর্তমানে অন্তবর্তী কালীন সরকারের কাছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি।
ধারণা করা হচ্ছে, অটো রিক্সা টি নেওয়ার জন্যই তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মরদেহ টি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হইছে। এবং হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com