মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২১ জানুয়ারি বুধবার সকালে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান মো. শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে তাঁর নিজ বাসভবনে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানের শেষে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুরাদ হোসেন, ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুর রহমান চৌধুরী, শমসেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, আবু চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।