টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক পীরজাদা নোয়াব আলী পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন। তিনি গত ৪ আগস্ট সৌদি আরব থেকে দেশে প্রত্যাবর্তন করেন। এ সময় তাঁর সহধর্মিণীও তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে গত ১৯ জুলাই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। সেখানে মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি পবিত্র কাবা শরিফে ওমরার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পাশাপাশি মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামাজ আদায়, ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
পবিত্র ওমরা পালন শেষে সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও সুধীজন তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর ও তাঁর সহধর্মিণীর ওমরা কবুল হওয়ার জন্য দোয়া কামনা করেছেন।
পীরজাদা নোয়াব আলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর দেশে প্রত্যাবর্তনে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সফলভাবে সমাজ ও সাংবাদিকতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।