1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেয়ার দাবি ট্রাম্পের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেয়ার দাবি ট্রাম্পের

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তারা হলেন কংগ্রেসের সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিব।

ভাষণের সময় তারা প্রতিবাদ স্বরূপ চিৎকার করলে ট্রাম্প বলেন, “তাদের সেখান থেকে এসেছেন, সেখানেই ফেরত পাঠানো উচিত।”

ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবাদের সময় ওমর ও তালিব চিৎকার করে বলেন, “আপনারা আমেরিকানদের হত্যা করেছেন!” পরে ইলহান ওমর সামাজিক মাধ্যমে জানান, তিনি তার বক্তব্যে অটল রয়েছেন এবং তার নির্বাচনী এলাকার দুই ব্যক্তির মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করেছেন।

পরদিন ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মুসলিম আইনপ্রণেতাকে ‘কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তাদের বহিষ্কার করার দাবি জানান। তিনি আরও বলেন, তারা দেশের উপকারে আসতে পারেন না, বরং ক্ষতি করতে পারেন।

ট্রাম্পের এই মন্তব্য নতুন করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। সমালোচকরা মনে করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে, ট্রাম্পপন্থীরা ভাষণের সময় প্রতিবাদ শিষ্টাচারবিরোধী হিসেবে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com