1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা; সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নিজ দেশে সতর্কতা জারি।

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার সকালে রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী।

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই তথ্য জানিয়েছে।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার সময় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজ দেশের নাগরিকদের একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠায়। তাদেরকে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার জন্য বলা হয়।

আইডিএফ ওই সতর্ক বার্তায় জানায়, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা নিয়ে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।” সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েলজেরুজালেম পোস্টওয়াশিংটন পোস্টমেহের নিউজ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com