1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আইআরজিসি’র ১০ গুপ্তচর গ্রেফতারের দাবি কাতারের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

আইআরজিসি’র ১০ গুপ্তচর গ্রেফতারের দাবি কাতারের

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
আইআরজিসি সংশ্লিষ্ট গুপ্তচর সন্দেহে কাতারে ১০ জন গ্রেফতার; সামরিক তথ্য চুরি ও ড্রোন প্রশিক্ষণের অভিযোগ।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গুপ্তচর সন্দেহে ১০ জনকে গ্রেফতারের দাবি করেছে কাতার

বুধবার ভোরের দিকে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে।

কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কিউএনএ’র প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের জন্য। আর তাদের তিনজনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ আছে।”

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাটি বলেছে, “তদন্তের সময়, সন্দেহভাজনরা ইরানি বিপ্লবী গার্ডের সাথে তাদের যোগসূত্রের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে, তাদের গুপ্তচরবৃত্তি এবং ধ্বংসাত্মক মিশন পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছিল।”

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারি কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের কাছে সংবেদনশীল স্থাপনার অবস্থান, যোগাযোগ ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জাম খুঁজে পেয়েছে। সূত্র: আল-জাজিরাবিবিসি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com