1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: জেলা প্রশাসকসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, ৮০০ বিদেশিসহ নিখোঁজ প্রায় ১,৫০০! অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন সৌদি আরব রিয়াদে পিরোজপুর জেলা বি এন পি-র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।নেতৃত্বে মনিরুল-মিরাজ-শহীদুল জেলা প্রশাসক গোল্ডকাপে তারাকান্দাকে হারিয়ে পরের রাউন্ডে মুক্তাগাছা মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্তসহ বিভিন্ন দাবিতে শ্রমিক জনতার বিক্ষোভ বদলগাছী আধাইপুর ইউনিয়নে জমি জমার বিরোধ নিরসনে চেয়ারম্যানের মজুরি’ ৫০ হাজার টাকা আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার , মূল আসামি গ্রেপ্তার মিরপুর বিআরটিএর মালিকানা বদলি শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে পিছিয়ে পড়েছে বাংলাদেশ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: জেলা প্রশাসকসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ

reporter নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ির ওপর সড়ক নির্মাণকাজ শুরুর অভিযোগে আদালতের নির্দেশনা অমান্যের দায়ে জেলা প্রশাসকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন—কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকো।

জানা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সৌন্দর্য নষ্ট করার অভিযোগে জনস্বার্থে এইচআরপিবির পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করা হয়। ওই রিটের শুনানি শেষে ২০১১ সালে আদালত কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য সংরক্ষণ এবং বালিয়াড়ির মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন।

এর আগে আদালতের নির্দেশনা অমান্য করে সৈকতের বালিয়াড়িতে নির্মিত বিভিন্ন স্থাপনাও আদালতের আদেশে দুই দফায় অপসারণ করা হয়।

তবে আদালতের ওই নির্দেশনা বহাল থাকা অবস্থায় কক্সবাজার পৌরসভার উদ্যোগে ও জাইকার অর্থায়নে সমুদ্রসৈকতের বালিয়াড়ির ওপর দিয়ে নতুন করে সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে পড়ছে বলে দাবি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নোটিশে বলা হয়েছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা এবং অতীতে আদালতের আদেশে বালিয়াড়ির স্থাপনা অপসারণের নজির থাকার পরও সেখানে পুনরায় সড়ক নির্মাণ কার্যক্রম শুরু করা আদালতের আদেশের লঙ্ঘন এবং আদালত অবমাননার শামিল।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বালিয়াড়ির ওপর চলমান সড়ক নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানিয়েছেন, নোটিশটি সংশ্লিষ্টদের ই-মেইল ও ডাকযোগে পাঠানো হয়েছে।কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য, বালিয়াড়ি ও পরিবেশ রক্ষায় আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com