1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম

reporter শরিফ উদ্দিন
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর ‘দাসউরা’ করার প্রক্রিয়া শুরু

সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন হতে যাচ্ছে। দীর্ঘদিনের আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর ইউনিয়নটির নাম পরিবর্তনের প্রক্রিয়া অচিরেই শুরু হতে পারে। রায় অনুযায়ী, ‘তিলপাড়া’ নাম পরিবর্তন করে ইউনিয়নটির নাম ‘দাসউরা ইউনিয়ন পরিষদ’ করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নাম পরিবর্তন সংক্রান্ত মামলায় সর্বশেষ রায় দেন। রায়ের সংক্ষিপ্ত কপি সিলেটের স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।

জানা যায়, তিলপাড়া ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলে আসছিল। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত হয়ে বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। দাসউরা গ্রামের বাসিন্দা মজির উদ্দিন এ মামলার বাদী বলে জানা গেছে।

এ বিষয়ে তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, “মামলাটি শেষ পর্যায়ে ছিল। তবে রায় হয়েছে—এ বিষয়টি আমি অবগত নই।”

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, মামলা ও রায়-সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

প্রশাসনিক তথ্য অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত তিলপাড়া ইউনিয়নের আয়তন প্রায় ৬ হাজার ৬৬৬ একর। ইউনিয়নটিতে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ২৪টি গ্রাম নিয়ে এটি গঠিত। ঐতিহাসিক নানকার আন্দোলনের সঙ্গে তিলপাড়া ইউনিয়নের নাম গভীরভাবে জড়িয়ে থাকায় এলাকাটি সিলেটের ইতিহাসেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নাম পরিবর্তনের রায় বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ‘তিলপাড়া ইউনিয়ন’ পরিচয় বদলে ‘দাসউরা ইউনিয়ন’ হিসেবে নতুন প্রশাসনিক পরিচয় পাবে এলাকাটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com