1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

reporter এস. এম. লুৎফুর কবির, কক্সবাজার 
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব-১৫। র‍্যাব-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের ফতুর বাসিন্দা করিম আলী (৩২) এবং মংডুর দালিয়া পাড়ার বাসিন্দা হাসান আরাফাত (৩৮)। র‍্যাবের ভাষ্য, তারা মিয়ানমারের নাগরিক।
র‍্যাব জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ইয়াবার চালান প্রবেশের তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। পরে ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
র‍্যাব-১৫ আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১০ দিনে প্রায় ৮ লাখ পিস ইয়াবা, ৭২ দশমিক ২ কেজি বিভিন্ন ধরনের মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক চোরাচালান বন্ধে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com