1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি

reporter ‎মোঃ রেজাউল করিম ‎
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ

‎ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার তিন যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও পাসপোর্ট নিয়ে তাদের লিবিয়ায় পাঠিয়ে মাফিয়া চক্রের কাছে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, জাজিরা পাঁচখোলা গ্রামের সাইদুল মাতব্বর ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে পাঁচখোলা গ্রামের রানা ব্যাপারী, জাজিরা পাঁচখোলা গ্রামের রবিউল মোড়ল এবং উত্তর পাঁচখোলা গ্রামের আরশ হাওলাদারের পাসপোর্ট ও জনপ্রতি প্রায় ২২ লাখ টাকা গ্রহণ করেন। কয়েক মাস পর তাদের ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
‎ভুক্তভোগীদের পরিবারের দাবি, লিবিয়ায় আটকে রেখে তাদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ২০ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নির্যাতনের দৃশ্য সহ্য করতে না পেরে ধারদেনা করে সর্বস্বান্ত হয়ে পরিবারগুলো আরও ১০ থেকে ১২ লাখ টাকা করে সাইদুল মাতব্বরের স্ত্রী রিয়া বেগম, তার দুই ভাই লিটন মাতব্বর ও বাদল মাতব্বরসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়। এরপরও ভুক্তভোগীদের মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করা হলে পরিবারগুলো আইনের আশ্রয় নেয়।
‎এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য রনি ব্যাপারী, শিরিন বেগম ও সুমা বেগম মাদারীপুরের মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে ২০২৬ সালের মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ আইনের ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
‎মামলার আসামিরা হলেন— জাজিরা পাঁচখোলা গ্রামের সাইদুল মাতব্বর, তার স্ত্রী রিয়া বেগম, লাখি বেগম, লিটন মাতব্বর এবং বাদল মাতব্বর।
‎পুলিশ জানায়, মামলার এক আসামি লাখি বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com