1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি

reporter মোহাম্মাদ কবির
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

এটি কোন প্রত্যন্ত এলাকার বহু বছরের আগের চিত্র নয়, এটা ২০২৬ সালের পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়া-বাগি ইউনিয়নের এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে, কৃষকরা কৃষিপণ্য বাজারজাত করতে এবং রোগীরা হাসপাতালে পৌঁছাতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ আরও বাড়ছে।
এলাকাবাসী অবিলম্বে সড়কটি সংস্কার করে টেকসইভাবে পাকা নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে জনদুর্ভোগ কমবে, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন নলুয়া-বাগি এলাকার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com