1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

reporter মো: মফিজুর রহমান সিকদার
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়ার মোরার পাড়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতার কাছে অর্থ সহয়তা প্রদান করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে আজীবন রয়ে যাবে। দেশ এবং দেশের মানুষ কখনই তাদের ভুলবে না। এসময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমকে সান্তনা দেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান,সাধারন সম্পাদক সাঈদ আনোয়ার, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, হিরণ সরওয়ারসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com