নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ তাঁতবোর্ড কর্তৃক বাস্তবায়িত ৫ টি বেসিক সেন্টারে ৫ টি প্রশিক্ষণ কেন্দ্র, ১ টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২ টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় নব নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার আড়াই হাজার, নারায়ণগঞ্জ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বেসিক সেন্টার প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে ১৫ ই জুলাই, ২০২৬ ইং বুধবার, সকাল ১০: ০০ ঘটিকায়। অনুষ্ঠানটির আয়োজনে ছিল বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রনালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। প্রতিমন্ত্রী শরীফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন সচিব – বস্ত্র ও পাট মন্ত্রনালয় মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ-২ ( আড়াইহাজার) মোঃ নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি বৃন্দ ও উপস্থিত সকলের উদ্দেশ্যে
স্বাগত বক্তব্য রাখেন -এনডিসি, চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) বাংলাদেশ তাঁত বোর্ড আবু আহমদ ছিদ্দিকী। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান ইমন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমেদ জুয়েল সহ আড়াইহাজার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ সহ অত্র এলাকার স্হানীয় সাধারণ জনগন, বিভিন্ন তাঁতশিল্পী ও তাঁত উদ্যোক্তা গন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়া এদেশে পাট ও তাঁত শিল্পের উন্নয়নে সচেষ্ট ছিলেন, তাদের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাট ও তাঁত শিল্পের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনে সচেষ্ট আছেন। এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, প্রতিমন্ত্রী শরীফুল আলম বিএনপির দুঃর্দিনে পাশে ছিলেন, তিনি আমাদের আড়াইহাজারে এসেছেন আমরা আড়াইহাজার বিএনপি পরিবার আমাদের পক্ষ থেকে ত্যাগী ও সাহসী এই বরেন্য নেতা কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আড়াইহাজার বাজার এলাকায় ০.৫০ একর নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত এই বেসিক সেন্টারটি রূপগঞ্জ ব্যতীত সমগ্র নারায়ণগঞ্জ জেলার তাঁতীদের ভাগ্য উন্নয়নে ব্যাপক পরিসরে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ। ১৯৯৬ -১৯৯৭ সাল থেকে শুরু করা হয়েছিল নারায়ণগঞ্জ জেলার ৪ টি উপজেলার সমন্বয়ে – নারায়ণগঞ্জ সদর, বন্দর,সোনারগাঁও এবং আড়াইহাজার অত্র বেসিক সেন্টারের কার্য পরিধি- রূপগন্ঞ্জ উপজেলা ব্যতীত সমগ্র নারায়নগঞ্জ জেলা। এর আওতায় রয়েছে তাঁতীদের নিয়ে প্রাথমিক সমিতি ৫১ টি ও মাধ্যমিক সমিতি ০২ টি । এই সেন্টারের আওতাভুক্ত এলাকায় তাঁতশিল্পে ক্ষুদ্রঋন প্রকল্পের মাধ্যমে ১৫৪৭ জন তাঁতীদের মাঝে ২৯৮. ৭৮ লক্ষ টাকা ক্ষুদ্রঋন বিতরন করা হয়েছিল ও তাঁতীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন প্রকল্পের মাধ্যমে ১১১৩ জন তাঁতীর মাঝে ১৪৫০.২০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ১৯৯৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত দুটি প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৬৬০ জন তাঁতীদের মাঝে ১৭৪৮. ৯৮ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়েছে। আড়াইহাজার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের আওতাভুক্ত, উল্লেখিত উপজেলাগুলো হল ১.নারায়নগঞ্জ সদর উপজেলা, ২.বন্দর উপজেলা ৩.সোনারগাঁও উপজেলা এবং ৪.আড়াইহাজার উপজেলা।
এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁত ও পাট শিল্পে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির করার জন্য এই সেন্টারটি ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তাঁতশিল্পের চাকা সচল রেখে ভবিষ্যতে জাতীয় আয়ে ব্যাপক ভূমিকা রাখবে এ অন্ঞ্চলের তাঁত ও পাট শিল্পীগন এ প্রত্যাশা এমপি নজরুল ইসলাম আজাদের। বকেয়া ও অনাদায়ী ঋন সম্পর্কে বক্তারা বলেন, নামমাত্র ৪% স্বল্পসুদে তাঁতীদের উন্নয়নে ঋন প্রদান করে থাকে প্রতিষ্ঠান টি, যদি ঋনগ্রহীতাগন অনাদায়ী ও বকেয়া ঋনগুলো পরিশোধ করে সরকার কে সহযোগিতা করে, তাহলে ভবিষ্যতে সরকার এই খাতে আরো অধিক পরিমান ঋন বিতরন করবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম ও নারায়নগন্ঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।
এই এলাকার প্রধান উৎপাদিত পণ্য গুলো হল – তাঁতের তৈরী গ্রামীন থ্রী পিছ, গ্রামীন শাড়ী, জামদানি শাড়ি ও মশারির নেট, সুতি শাড়ী, থ্রী পিছ, তাঁতের তৈরি লুঙ্গি সহ বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী। তাঁতশিল্পের উৎপাদনের চাঁকা সচল রাখতেই স্থানীয় তাঁতীদের আধুনিক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করার মাধ্যমে পাট পন্য তৈরীতে আধুনিকায়নের সুযোগ সৃষ্টি করাই এই তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের মূল উদ্দেশ্য ও লক্ষ্য।